ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১

হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন।

পীরগাছায় সরকারি স্কুলের গাছের ডাল কাটার অভিযোগ করায় শিক্ষককে মারধরের অভিযোগ

গাজীপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১১

বিশ্ব জনসংখ্যা দিবসে বারহাট্টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব //

কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি  দোকান রাস্তায় পানি বন্ধী

তরুণদের আস্থার প্রতীক সাইফুল ইসলাম মানিক, চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ক্রমেই আলোচনায় আসছেন তরুণ নেতা সাইফুল ইসলাম মানিক। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইউনিয়নের তরুণদের কাছে একটি জনপ্রিয় নাম হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন সাইফুল ইসলাম মানিক। তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা মহানগর মতিঝিল থানা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।

রাজনৈতিক অঙ্গনে তিনি মাননীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত। পাশাপাশি এলাকার সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে দলীয় কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সাইফুল ইসলাম মানিক বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে গোপীনাথপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

স্থানীয়দের মতে, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে সাইফুল ইসলাম মানিক ইতোমধ্যে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

তরুণদের আস্থার প্রতীক সাইফুল ইসলাম মানিক, চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ