ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

ফুল দিয়ে শুভেচ্ছা,হেলমেট দিয়ে সচেতনতা:ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ময়মনসিংহের অংশগ্রহণকারী খেলোয়ারদের সাথে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ৪

প্রতিভা মডেল একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত।

আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী  অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল

মোল্লাহাটে প্রাক-প্রাথমিক ও বয়স্ক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিখোঁজের পরদিন পুকুরে মিলল ৭ বছরের আরাফের মরদেহ।

মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন

মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন

প্রতিভা মডেল একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত।

প্রতিভা মডেল একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত।

প্রতিভা মডেল একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত।

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।কুষ্টিয়ার ভেড়ামারায় অন্যতম শীর্ষস্থানীয় শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডেমি ক্যাম্পাসে আজ বুধবার সকাল ১০টায় বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দেশীয় বিভিন্ন ফলের পুষ্টিগুণের সাথে পরিচয় করিয়ে দিতে এবং মায়েদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে বিদ্যালয় কর্তৃপক্ষ এই সুধী সমাবেশের আয়োজন করে। 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কো- চেয়ারম্যান হাসানুজ্জামান খসরু।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানকে অলংকৃত করেন ভেড়ামারা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নান্নু, বিশিষ্ট সাংবাদিক ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সমবেত মায়েদের পক্ষ থেকে রাত্রি খাতুন ও চাঁদনী খাতুন বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াহিদা মিতা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর মায়েরা এ সময় উপস্থিত ছিলেন।

   মৌসুমের এই আনন্দঘন মুহূর্তে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে দেশীয় ও পুষ্টিকর মৌসুমি ফলের পসরা সাজিয়ে বসে। স্টলগুলোতে আম, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা, আনারস, লটকন ও জামরুলসহ হরেক রকমের পরিচিত-অপরিচিত ফল প্রদর্শন ও পরিবেশন করা হয়। কৃত্রিম ও ফাস্টফুড জাতীয় খাবারের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের দেশি ফল খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে বিভিন্ন ফলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানতে পারে।

ফল উৎসবের পাশাপাশি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘মা সমাবেশ’। সমাবেশে সন্তানের শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং সুন্দর নৈতিক চরিত্র গঠনে মায়েদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুস্থ মাতার কোল থেকেই কেবল একটি সুন্দর, উচ্চশিক্ষিত ও আদর্শ সন্তানের জন্ম হতে পারে। মায়েদের সচেতনতাই শিশুর ভবিষ্যৎ গড়ার মূল চাবিকাঠি। তাই পড়ালেখার পাশাপাশি শিশুর মানসিক বিকাশের জন্য এই ধরণের দেশীয় ফল উৎসবের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

 মায়েদের পক্ষ থেকেও সন্তানের পড়াশোনা ও সার্বিক অগ্রগতি নিয়ে শিক্ষকদের সাথে খোলামেলা মতবিনিময় করা হয়।সমাবেশের শেষাংশে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে মা ও শিক্ষকের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়। পরিশেষে, উপস্থিত অতিথি ও মায়েদের মাঝে দেশীয় ফল বিতরণের মধ্য দিয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

প্রতিভা মডেল একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ