পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ৪
রংপুরের পীরগাছা উপজেলার রহমতচর দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মো. আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবার যে রাস্তা ব্যবহার করে আসছিল, সম্প্রতি প্রতিবেশী জামাল মিয়া ও তার সহযোগীরা সেই রাস্তা বন্ধ করে সেখানে ঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় পরিবারের সদস্যদের মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে বলে তিনি অভিযোগ করেন।
হামলায় আমিনুল ইসলামের স্ত্রী, মা, ভাতিজি ও ছোট ভাইয়ের স্ত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর অবস্থায় একজনকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, এক পাশের চলাচলের রাস্তা আগেই বন্ধ ছিল। সর্বশেষ অপর পাশের পথও বন্ধ হয়ে যাওয়ায় তারা কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। বাজারে যাতায়াত, সন্তানদের স্কুলে আনা-নেওয়া এবং জরুরি চিকিৎসা সেবায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তারা জানান।
আমিনুল ইসলাম বলেন, “আমরা এখন ঘরবন্দি অবস্থায় আছি। চলাচলের কোনো রাস্তা নেই। প্রশাসনের কাছে রাস্তা পুনরুদ্ধার ও হামলার বিচার চাই।
এ ঘটনায় পীরগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে অভিযুক্ত জামাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তাদের বৈধভাবে ক্রয়কৃত ও মালিকানাধীন সম্পত্তি। সেখানে নিজস্ব জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে এবং কারও চলাচলের রাস্তা বন্ধ করা হয়নি বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন