শিক্ষার পরিবেশ উন্নয়নে হাড়িভাসা ইউপির উদ্যোগ, ১৭ বিদ্যালয়ে ফ্লোর ম্যাট প্রদান
পঞ্চগড় সদর উপজেলার ৭ নং হাড়িভাসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সৈয়দ নূর-ই আলম।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুলহাস উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য ওয়ার্ডের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আরও স্বাচ্ছন্দ্যে বসে পাঠগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে এই ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ফ্লোর ম্যাট তুলে দেওয়া হয়। স্থানীয়রা ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও শিক্ষা ও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন