ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

কালবৈশাখীর ঝড়ে হেলে পড়া গাছে ঝুঁকিপূর্ণ কাইটাইল-ফতেপুর সড়ক, চরম দুর্ভোগে পথচারীরা

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- কয়েক মাস আগে সংঘটিত কালবৈশাখী ঝড়ে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল-ফতেপুর সড়কের তিয়শ্রী বাজার এলাকায় সড়কের পাশের একটি বড় গাছ বিপজ্জনকভাবে হেলে পড়েছে। এতে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীদের জন্য বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে এবং জনভোগান্তি বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, গাছটির গোড়ার মাটি সরে যাওয়ায় এটি সড়কের ওপর ঝুঁকে রয়েছে। ফলে বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক সময় যানবাহনগুলোকে ধীরগতিতে বা থেমে চলতে হচ্ছে, যার কারণে যানজটের পাশাপাশি যাত্রী ও পথচারীদের দুর্ভোগ বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের অধিকাংশ মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু ঝড়ের পর থেকে গাছটি হেলে থাকলেও এখন পর্যন্ত তা অপসারণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দিনের বেলায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও রাতের অন্ধকার কিংবা বর্ষাকালে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

ভুক্তভোগী যাত্রী ও চালকদের দাবি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ফায়ার সার্ভিস, বন বিভাগ ও সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুত গাছটি অপসারণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, "আমি বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে বন বিভাগে চিঠি পাঠানো হয়েছে। তাদের মতামত পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কালবৈশাখীর ঝড়ে হেলে পড়া গাছে ঝুঁকিপূর্ণ কাইটাইল-ফতেপুর সড়ক, চরম দুর্ভোগে পথচারীরা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ