ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান কে গণসংবর্ধনা জনসমুদ্রে পরিনত নগরী

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দ্বিতীয়বারের মতো সিলেট সফরকে ঘিরে পুরো বিভাগজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তাঁর আগমন উপলক্ষে সিলেটের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন, তোরণ ও শুভেচ্ছা বার্তায় সেজে ওঠে পুরো সিলেট।

সফরকালে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক জননন্দিত নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী জনাবা তাহসিনা রুশদীর লুনা। এ সময় সিলেট বিভাগের বিভিন্ন আসনের  সংসদ সদস্য, মন্ত্রীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ বর্ণিল সাজে সজ্জিত করা হয়। বিমানবন্দর এলাকা থেকে শুরু করে নগরীর বিভিন্ন পয়েন্টে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। স্লোগান, ব্যানার ও শুভেচ্ছা বার্তায় মুখরিত হয়ে ওঠে সমগ্র সিলেট।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন, গণতন্ত্র এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতিতে এগিয়ে যাচ্ছে। তাঁর এই সফর সিলেট অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে এবং অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বক্তারা আরও বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও প্রতিশ্রুতি ইতোমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তাঁর এ সফর সিলেটের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক তৎপরতা ও সমন্বয়ের মাধ্যমে পুরো সফরসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান কে গণসংবর্ধনা জনসমুদ্রে পরিনত নগরী

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ