ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্যের অপব্যবহারের অভিযোগে রূপালী ব্যাংকের কর্মকর্তা বদলী

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় জমা দেওয়া ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের অভিযোগ উঠেছে রূপালী ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

জানা যায়, শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের সুবিধার্থে সম্প্রতি রূপালী ব্যাংক পঞ্চগড় শাখা কলেজে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কার্যক্রম পরিচালনা করে। এ সময় শিক্ষার্থীদের নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।

ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, অ্যাকাউন্ট খোলার কিছুদিন পর ব্যাংকের কর্মকর্তা তারেক মাহমুদ তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে শুরু করেন। পরে গভীর রাতে অডিও ও ভিডিও কল করে বিরক্ত করা হয় বলেও তারা অভিযোগ করেন। একই ধরনের অভিজ্ঞতার কথা আরও কয়েকজন শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষকে জানান।

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য এভাবে ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাই লিখিতভাবে বিষয়টি রূপালী ব্যাংক পঞ্চগড় শাখাকে অবহিত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কর্মকর্তা তারেক মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিককে শাখা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরিচয় জানার পর তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর সাড়া দেননি।

রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার রায় বলেন, কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্যের অপব্যবহারের অভিযোগে রূপালী ব্যাংকের কর্মকর্তা বদলী

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ