ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

বগুড়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

 মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া ।বগুড়া শহরের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে বাসি-পচা খাবার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সাতমাথা, থানা মোড়, সেলিম হোটেল এলাকা, কাঁঠালতলা, রাজাবাজার, ফতেহ আলী ব্রিজ, গালাপট্টি ও হোটেলপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বগুড়া সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরের যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়।

অভিযানকালে ফতেহ আলী বাজার এলাকার ‘প্রিয়াঙ্কা দই ঘর’-এ পচা ও বাসি রসমালাই সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘ফতেহ আলী ফুড গার্ডেন’-এ বাসি খাবার সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা এবং হোটেলপট্টি এলাকার ‘কাফেলা হোটেল’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন জানান, বগুড়া শহরকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ ও মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা কাঁচা ফল ও সবজি তালিকা করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। অন্যদিকে, অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে।

তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগের কার্যক্রম চলছে। নিয়োগ সম্পন্ন হলে তারা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দায়িত্ব পালন করবেন এবং ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

বগুড়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ