ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না- অধ্যাপক আনোয়ারুল হক

Post Ads 7
জীবন যুদ্ধে হার মানেনি সালমা

জীবন যুদ্ধে হার মানেনি সালমা

মনপুরার চারপাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্পেটিং রাস্তা বহালের দাবি মনপুরাবাসীর

কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বেখেয়া'লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুণী শিক্ষিকা শতাব্দী চাকমা মৃত্যু বরণ করেছেন

আবির পরিচালিত নয়াবাদ-- তিতাস থিয়েটার ১৪ বছর পূর্তি অনুষ্ঠিত হলো।

হাবিলাসদ্বীপ প্রতিবাদ সভায় পটিয়া থানার ওসি জিয়া-চুরি ডাকাতি মাদক কর্মকাণ্ডের  জিরো টলারেন্স

বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে লাখো মানুষের ঢল।

তরুণদের আস্থার প্রতীক সাইফুল ইসলাম মানিক, চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি

Post Ads 2

কুমিল্লা সিটি কর্পোরেশন সম্প্রসারণ: বাগমারা এলাকার মানুষ কি সত্যিই অন্তর্ভুক্তির বিপক্ষে?এলাকাবাসী ক্ষুব্ধ

Post Ads 3

Middle Post Content 1

২০১১ সালে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর দক্ষিণ পৌরসভার ৯টি ওয়ার্ড একীভূত করে মোট ২৭টি ওয়ার্ড নিয়ে প্রায় ৫৩ বর্গকিলোমিটার এলাকায় যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং নাগরিক সেবার চাহিদা বৃদ্ধির কারণে সিটি কর্পোরেশন সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেতে থাকে।

Middle Post Content 2

এর ধারাবাহিকতায় ২০২২ সালে তৎকালীন কুসিক কর্তৃপক্ষ বড় পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নেয়। ওই প্রস্তাবে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ও পাঁচথুবি ইউনিয়ন বাদে বাকি ইউনিয়নসমূহ, সদর দক্ষিণ উপজেলার অধিকাংশ এলাকা, লালমাই উপজেলা-এর দুটি ইউনিয়ন, বাগমারা উত্তর ইউনিয়ন-এর ২১টি গ্রাম এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন-এর ৪টি গ্রাম অন্তর্ভুক্ত করে প্রায় ১৯২ বর্গকিলোমিটারের একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়।

Middle Post Content 3

পরবর্তীতে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মনিরুল হক চৌধুরী কুমিল্লা সিটি কর্পোরেশন সম্প্রসারণকে তাঁর অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে তুলে ধরেন। তাঁর প্রস্তাবনায় আদর্শ সদর উপজেলার আমড়াতলী ও পাঁচথুবি ইউনিয়নের অংশবিশেষ, সদর দক্ষিণ উপজেলার সব ইউনিয়ন, লালমাই উপজেলার দুটি ইউনিয়ন এবং ময়নামতি এলাকার কিছু অংশ অন্তর্ভুক্তির বিষয় উঠে আসে।

Middle Post Content 1

তবে গত ২৮ এপ্রিল কুসিক মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি দলের উপস্থিতিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় লালমাই উপজেলার প্রতিনিধিরা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানান। তাদের আপত্তির প্রেক্ষিতে পরবর্তীতে লালমাই উপজেলাকে সম্প্রসারণ পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Middle Post Content 1

কিন্তু সম্প্রসারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য অন্তর্ভুক্ত এলাকাগুলোতে। স্থানীয়দের অভিযোগ, যেসব প্রতিনিধি সভায় অংশ নিয়ে আপত্তি জানিয়েছেন, তারা সংশ্লিষ্ট ২৫টি গ্রামের স্থায়ী বাসিন্দা নন এবং ওইসব গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কোনো ধরনের মতবিনিময়ও করেননি।

Middle Post Content 1

সরেজমিনে কয়েকটি গ্রাম ঘুরে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, চাকরিজীবী, কৃষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২২ সালের সম্প্রসারণ প্রস্তাব ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছিল। তাদের ধারণা, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে দীর্ঘদিনের অবহেলিত এলাকাগুলোতে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা, সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি পাবে।

Middle Post Content 1

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন নাগরিক বলেন, “আমরা উন্নয়ন চাই। ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে নাগরিক সুবিধা পাওয়া যায়, তা বর্তমান বাস্তবতায় যথেষ্ট নয়। সিটি কর্পোরেশনের আওতায় এলে এলাকার উন্নয়ন দ্রুত হবে।”

Middle Post Content 1

স্থানীয়দের আরও দাবি, মনিরুল হক চৌধুরী পূর্বে বলেছিলেন— সম্প্রসারণের আগে সংশ্লিষ্ট এলাকার জনগণের মতামত নেওয়া হবে এবং জনগণ চাইলে তবেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য অন্তর্ভুক্ত ২৫টি গ্রামের মানুষের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা ছাড়াই কিছু প্রতিনিধি সভায় গিয়ে বিরোধিতা করেছেন বলে অভিযোগ উঠেছে।

Middle Post Content 1

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতাকর্মীও এ বিষয়ে অবগত নন।

Middle Post Content 1

 এমনকি প্রতিনিধি দল তাদের সঙ্গেও যোগাযোগ করেনি বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক বিরোধ বা ব্যক্তিগত মতবিরোধের কারণে উন্নয়ন বঞ্চিত গ্রামগুলোকে সিটি কর্পোরেশনের বাইরে রাখা উচিত নয়। তারা দ্রুত জনমত যাচাই করে বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের সংশ্লিষ্ট গ্রামগুলোকে কুমিল্লা সিটি কর্পোরেশন-এর অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

কুমিল্লা সিটি কর্পোরেশন সম্প্রসারণ: বাগমারা এলাকার মানুষ কি সত্যিই অন্তর্ভুক্তির বিপক্ষে?এলাকাবাসী ক্ষুব্ধ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ