ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

নামিদামি কোম্পানির মোড়কে ভেজাল সার, পীরগাছায় অভিযানে ৭২ বস্তা জব্দ

‎কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী

রাজকীয় সংবর্ধনায়   রাঙ্গামাটি পার্বত্য জেলা নবনির্বাচিত    জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের  বরন

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

কালিয়াকৈর পৌর এলাকার আঞ্চলিক রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

গাইবান্ধায় চাঁদা না দেওয়ায় জাফলং রেস্টুরেন্টে অগ্নিসংযোগ, মিথ্যা ধর্ষণ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- চাঁদা না দেওয়ায় গাইবান্ধায় একটি চাইনিজ রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ‘পরিকল্পিত ও মিথ্যা অভিযোগের’ অংশ দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক।

রোববার (২৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ এলাকার ‘মিনি জাফলং চাইনিজ রেস্টুরেন্ট’-এর মালিক মো. মানিক মিয়া।

তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে জায়গা লিজ নিয়ে রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেন। পরে প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব আমির উদ্দিন নামের এক ব্যক্তির হাতে তুলে দেন।

মানিক মিয়ার অভিযোগ, রেস্টুরেন্ট চালুর পর থেকেই একটি প্রভাবশালী চক্র তার কাছে বারবার চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পরপরই ওই চক্রের ইন্ধনে একদল সন্ত্রাসী রেস্টুরেন্ট ও পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হামলা চালায়। তারা প্রতিষ্ঠানে লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন,আমার পরিচালক যদি কোনো অপরাধ করে থাকেন, রাষ্ট্রীয় আইনে তার বিচার হোক। আমিও সেটাই চাই। কিন্তু আমার প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হলো কেন? বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে তিলে তিলে এটা গড়েছি। সব শেষ হয়ে গেল। এখন আমি লোন শোধ করব কীভাবে?

তিনি দ্রুত রেস্টুরেন্ট পুনরায় চালুর ব্যবস্থা, প্রশাসনের কাছে নিরাপত্তা এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে গত ২৪ জুন মিনি জাফলং চাইনিজ রেস্টুরেন্টে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একদল বিক্ষুব্ধ জনতা প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে। ভুক্তভোগী পক্ষের দাবি, অভিযোগটি ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মানিক মিয়া, পরিচালক আমির উদ্দিনের পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাইবান্ধায় চাঁদা না দেওয়ায় জাফলং রেস্টুরেন্টে অগ্নিসংযোগ, মিথ্যা ধর্ষণ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ