ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

নামিদামি কোম্পানির মোড়কে ভেজাল সার, পীরগাছায় অভিযানে ৭২ বস্তা জব্দ

‎কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী

রাজকীয় সংবর্ধনায়   রাঙ্গামাটি পার্বত্য জেলা নবনির্বাচিত    জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের  বরন

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

কালিয়াকৈর পৌর এলাকার আঞ্চলিক রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

শেষ হলো অনিশ্চয়তাঃ সিলেটের নতুন ডিসি রেজা হাসান

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধিঃ নানা আলোচনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে মু. রেজা হাসানকে। এর আগে তিনি কুমিল্লা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (২৮ জুন) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা থেকে সিলেটে বদলির নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে ২৩ জুন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় জানান।

একই দিনে তিনি সিলেট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তার বিদায়ের পর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা অস্থায়ীভাবে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন জেলা প্রশাসক হিসেবে মু. রেজা হাসানের যোগদানের মধ্য দিয়ে সিলেট জেলা প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেষ হলো অনিশ্চয়তাঃ সিলেটের নতুন ডিসি রেজা হাসান

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ