ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার  সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে বিএনপি নেতা মরহুম মুছা'র প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি

ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ অনিশ্চিত, ভেরিফিকেশনে আটকে ব্রাহ্মণবাড়িয়ার দুই তরুণ

কর্মকর্তা সংকটে থমকে আছে বিজয়নগরের জনসেবা

পদ্মা সরকারি কলেজের নবীনবরণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে সাঈদ উজ্জ্বল-গোলাম মর্তুজা সেলিম

কুড়িগ্রাম প্রতিনিধি: ১৬ জুলাই মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত কুড়িগ্রামেই আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ-সংগঠন জাতীয় কৃষক শক্তি। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে তিনটায় কুড়িগ্রাম সদরের টগরাই হাট হাই স্কুলে এক কৃষক সমাবেশের মধ্য দিয়ে এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম।

কৃষক সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জাতীয় কৃষক শক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এসময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি ও মো. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মজিবুর রহমান খোকন ও মো. রাকিবুল হাসান রানা এবং মুখ্য সংগঠক হিসেবে নফিউল ইসলামের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, ইতোপূর্বে গোলাম মর্তুজা সেলিম জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও কৃষি সম্পাদক ছিলেন। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদকের দায়িত্ব পালন করেন।

কৃষক শক্তির আত্মপ্রকাশ প্রসঙ্গে গোলাম মর্তুজা সেলিম  বলেন, বাংলাদেশের কৃষকই দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। কৃষকের ঘামে দেশের মানুষ তিনবেলা আহার পায়, অথচ সেই কৃষক আজও ন্যায্য মূল্য, উৎপাদন উপকরণের সহজলভ্যতা এবং রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত। এই বাস্তবতা পরিবর্তনের দাবিতেই জাতীয় কৃষক শক্তি কাজ করে যাবে।

তিনি আরো বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কৃষক করুণার পাত্র নয়,  রাষ্ট্রের নীতিনির্ধারক; ক্ষমতার অংশীদার ;মানুষের অধিকার, জাতীয় সম্পর্ক এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার ভিত্তি হিসেবে কাজ করবে।

এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম-এমপি বলেন, 'বিরোধীদলীয় বেশিরভাগ এমপি উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা রংপুর-কুড়িগ্রামে নেওয়া হয় নাই। সেই একই বৈষম্য আমরা দেখতে পারছি। প্রধানমন্ত্রী তিন্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন কিন্তু কোনো অর্জন নিয়ে আসতে পারেন নাই।'

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন-এমপি বলেন, 'এখন পর্যন্ত আমরা কৃষকদের নিয়ে সম্মিলিতভাবে ভাবতে পারি নাই। আমাদের কৃষকেরা এখনো নিজেদের মতো প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করেন। যখন তারা পণ্য বিক্রি করতে যান তখন বৈষম্যের স্বীকার হন, অধিকাংশ সময় তারা ন্যায্য মূল্য পাননা। এই কৃষকদের সমস্যা থেকে উত্তরণের জন্য জাতীয় কৃষক শক্তি কাজ করবে।'

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশটি যৌথ সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ এবং কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব গোলাম মর্তুজা সেলিম।

সমাবেশে তৃণমূল পর্যায়ের ১০ হাজার কৃষক অংশগ্রহণ করেন। সমাবেশে আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ,যুগ্ম  আহ্বায়ক আসাদুজ্জামান,  সদস্য সচিব মাসুম মিয়া, ন্যাশনাল ওলামা এ্যালায়েন্সের জেলা আহ্বায়ক মাওলানা দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, কৃষক শক্তির আহ্বায়ক শাহজাহান আলী সুমন, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, যুব শক্তির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সাগর, ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তি ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশে জাতীয় কৃষক শক্তির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘোষণাপত্র পাঠ করেন এবং পরবর্তী এই সংগঠনকে দেশব্যাপী সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে সাঈদ উজ্জ্বল-গোলাম মর্তুজা সেলিম

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ