ডেইলি বাংল সংবাদ
আপডেট : রোববার, ১৯ জুলাই ২০২৬

বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

নামিদামি কোম্পানির মোড়কে ভেজাল সার, পীরগাছায় অভিযানে ৭২ বস্তা জব্দ

‎কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী

রাজকীয় সংবর্ধনায়   রাঙ্গামাটি পার্বত্য জেলা নবনির্বাচিত    জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের  বরন

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

কালিয়াকৈর পৌর এলাকার আঞ্চলিক রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে শারীরিক প্রতিবন্ধী কাওছার কে পাকা ঘর প্রদান

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:- প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির অর্থায়নে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ ঘরটি সংগঠনটির ২৭তম মানবিক প্রকল্প।

শনিবার (১৮ জুলাই) সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রনিক পাল, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য নাজমুল ইসলাম ও জুয়েল আহমদ, প্রয়াত সাংবাদিক হারুন রশিদের সহোদর মাছুম আহমদ এবং তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন দয়ামীর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এম. রুম্মান আহমদ নোমান।

বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক হারুন রশিদ সাংবাদিকতার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মানবিক আদর্শকে ধারণ করে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এ উদ্যোগ সমাজে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত। সম্মিলিত মানবিক উদ্যোগই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

অনুষ্ঠানে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির পক্ষ থেকে এ মানবিক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতাকারী সকল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর কৃষক দলের সদস্য সচিব আব্দুল গনী, সৈয়দ ইসহাক আলী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফজলু মিয়া, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, অয়েস আহমদ, মো. আনু মিয়া, নেসার্স ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফিরাত এবং নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মিরারগাঁও জামে মসজিদের সাবেক ইমাম লুকমান আহমদ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে শারীরিক প্রতিবন্ধী কাওছার কে পাকা ঘর প্রদান

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ