জৈনা বাজারে সুদের টাকার জন্য শিশু সন্তান বিক্রির চেষ্টা আর এক নারীর মাথা ফাটালো খুলনার 'লাকি', তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপরও চড়াও
মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে এক গা শিউরে ওঠার মতো অমানবিক ঘটনা ঘটেছে। সুদের টাকার জন্য এক অবুঝ শিশু সন্তানকে বিক্রি করে টাকা উদ্ধারের চেষ্টার মতো চরম ন্যাক্কারজনক অভিযোগ উঠেছে খুলনা থেকে আসা 'লাকি' নামে এক সুদখোর মহিলার বিরুদ্ধে।
এখানেই শেষ নয়, এবং সুদের টাকার জন্য আরেক নিরীহ নারীর ওপর বর্বরোচিত হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সবচেয়ে ধৃষ্টতার বিষয় হলো, এই লোমহর্ষক ঘটনার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা যখন সত্য অনুসন্ধানে ঘটনাস্থলে পৌঁছান, তখন ওই সুদী মহিলা ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপরও চড়াও হয় এবং পেশাগত কাজে বাধা সৃষ্টি করে।
সুদখোর মহিলা কার বা কাদের ইন্ধনে স্থানীয় এলাকায় এমন সিন্ডিকেট গড়ে তুলেছে? কার আশ্রয়ে-প্রশ্রয়ে সে অসহায় মানুষের ওপর এমন জুলুম করার সাহস পায়, এমনকি সাংবাদিকদের ওপরও চড়াও হতে দ্বিধা করে না? এই নেপথ্যের গডফাদাররা কারা?
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, অনতিবিলম্বে এই 'লাকি' নামক সুদখোর ও সন্ত্রাসী নারীসহ তার পেছনে থাকা আশ্রয়দাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। শ্রীপুর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত এবং কঠোর আইনি পদক্ষেপের জোর দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন