ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সরিষাবাড়ীতে ৩০২ প্রান্তিক শিশুর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা ও মুরগি বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র ও প্রান্তিক শিশু এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে স্বাস্থ্য সামগ্রী, স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা, মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার  দুপুরে সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, ব্যাপ্টিস্ট এইড-বিবিসিএফের পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এতে সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় এবং প্রকল্পের উপদেষ্টা পাস্টর খোকন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) জামাল উদ্দিন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলিম প্রমুখ ।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের সরিষাবাড়ী প্রতিনিধি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সংগঠক আবুল হোসেন, দৈনিক কালবেলার সরিষাবাড়ী প্রতিনিধি ইসমাইল হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম, রাইসুল ইসলাম খোকন, সমাজসেবক আব্দুল সালাম, শাহিনুর ইসলামসহ অনেকে।

উক্ত অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ৩০২ জন প্রান্তিক শিশুর মাঝে স্বাস্থ্য সামগ্রী, স্কুল ব্যাগ, ছাতা ও গাছের চারা এবং তাদের পরিবারের জন্য মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী শিশু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সরিষাবাড়ীতে ৩০২ প্রান্তিক শিশুর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা ও মুরগি বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ