আটোয়ারীতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আটোয়ারী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি দেলোয়ার হোসেন (পিতা: মনসুর আলী)। তিনি আটোয়ারী উপজেলার কিসমত রশেয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত অভিযানে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটোয়ারী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা (মামলা নং-০৬) দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন