ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

বেড়ায় মাদকবিরোধী অভিযান: ৫ যুবককে কারাদণ্ড ও জরিমানা

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১২ জুলাই, ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারের সার্বিক তত্ত্বাবধানে এসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানা ও কনস্টেবল মোয়াজ্জেমের সহযোগিতায় এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক সেবনের অপরাধে ২ জনকে আটক করা হয়।

​অন্যদিকে, বেড়া উপজেলার আমিনপুর থানা পুলিশ পৃথক আরেকটি অভিযান চালিয়ে আরও ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করে।

​পরবর্তীতে আটককৃত ৫ জনকে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত পরিচালনা করে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেন।

​দণ্ডপ্রাপ্তরা হলেন: ​রিপন (৩৫): পিতা- শাহাদাৎ মন্ডল, গ্রাম- মন্ডল পাড়া (চর ভারারা), থানা- পাবনা সদর। তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​রাকিবুল ইসলাম রাফি (২৫): পিতা- মৃত করিম শেখ, গ্রাম- নাটিয়া বাড়ি, থানা- আমিনপুর। ​সাকিব শেখ (২২): পিতা- মোঃ একরাম শেখ, গ্রাম- বোয়ালিয়া, থানা- আমিনপুর। ​সোহাগ খা (২৮): পিতা- মৃত মুন্নাফ এবং মোঃ মুরাদ শেখ (৩৫): পিতা- মোঃ শাকের শেখ, উভয় গ্রাম- সম্ভুপুর, থানা- বেড়া।

​আদালত শেষোক্ত ৪ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। ​বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১২ জুলাই ২০২৬

বেড়ায় মাদকবিরোধী অভিযান: ৫ যুবককে কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ