কপোতাক্ষের প্রবল স্রোতে ভেঙে গেল কাঠের সেতু, স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর
ইমরান হোসেন, যশোর প্রতিনিধি:- যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের ওপর নির্মিত সাগরদাঁড়ি-শার্শা সংযোগের কাঠের সেতুটি প্রবল স্রোতের আঘাতে ভেঙে পড়েছে। এতে দুই পাড়ের হাজারো মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়েছে। দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে সরব হয়ে উঠেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে টানা ভারী বৃষ্টি ও কপোতাক্ষ নদের তীব্র স্রোতের চাপে সেতুটির একটি বড় অংশ ধসে পড়ে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত কাঠের সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
এই সেতুর মাধ্যমে সাগরদাঁড়ি, শার্শা এবং আশপাশের কয়েকটি গ্রামের মানুষ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে নিয়মিত যাতায়াত করতেন। সেতু ভেঙে যাওয়ায় বর্তমানে দুই পাড়ের মানুষের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন নৌকাই একমাত্র ভরসা। তবে নদীতে প্রবল স্রোত থাকায় নৌকায় পারাপারেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ব্যবহার করতে হয়েছে স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিবার বর্ষা মৌসুম এলেই আমাদের দুর্ভোগ চরমে পৌঁছে যায়। এবার কাঠের সেতুটিও ভেঙে পড়েছে। দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা না হলে এলাকার মানুষের ভোগান্তি আরও বাড়বে।
এ অবস্থায় কপোতাক্ষ নদের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন