ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

পাবনায় ওয়ারেন্টভুক্ত যুবলীগ নেতাকে ছিনতাই, ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

দোয়া ও মোনাজাতে 'দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন'-এর আত্মপ্রকাশ

ক্যাটারিংয়ের আড়ালে রেলের টিকিট কালোবাজারি, অপরাধ ঢাকতে এবার সম্পাদকের বিরুদ্ধে জিডি

তেঁতুলিয়ায় অভিযানে ৫০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মিজ কাজী জেসিন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি

শ্রীপুরে মাদকবিরোধী গণপ্রতিবাদ, স্থানীয়দের কঠোর অবস্থান

নিজস্ব প্রতিবেদক | মোঃ খাইরুল ইসলাম:- গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর-রাজাবাড়ী সড়কের লোহাগাছ এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবীদের তৎপরতার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিদের উদ্যোগে মাদকবিরোধী শান্তিপূর্ণ গণপ্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার দিন দিন সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ছোবলে বিপথগামী হওয়ার আশঙ্কা বাড়ছে। তাদের দাবি, উত্তর-পূর্ব পাড়ার জিনেজানা ব্রিজসংলগ্ন বস্তি এবং রেলগেট এলাকার বস্তিতে স্থানীয়দের অভিযোগে চিহ্নিত কয়েকজন ব্যক্তি মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িত।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জুমার নামাজ শেষে মোল্লা বাড়ি জামে মসজিদ থেকে প্রায় দুই শতাধিক মুসল্লি শান্তিপূর্ণভাবে ওই এলাকায় যান। সেখানে তারা মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয়দের অভিযোগে চিহ্নিত ব্যক্তিদের উদ্দেশে সতর্কবার্তা দেন।

প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। মাদকের কারণে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে এবং নতুন প্রজন্ম চরম ঝুঁকির মুখে পড়ছে। তাই প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর পরিসরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।

গণপ্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন, মোহাম্মদ রাকিব, শরীফসহ মোল্লা বাড়ি জামে মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, এ প্রতিবেদনটি স্থানীয় বাসিন্দাদের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বক্তব্য এই প্রতিবেদনের জন্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যথাযথভাবে সংযুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

শ্রীপুরে মাদকবিরোধী গণপ্রতিবাদ, স্থানীয়দের কঠোর অবস্থান

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ