ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

সাংবাদিকের নামে মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। মোহাম্মদ আলী:- সরাইল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ-এর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে আসামি করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সম্প্রতি সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হন, উভয় পক্ষের অনেকেই আহত হন এবং বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে এসব ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় একটি টং দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক মোহাম্মদ মাসুদকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমরা মনে করি, দায়িত্বশীল সাংবাদিকতার কারণে কোনো সাংবাদিককে হয়রানিমূলক বা মিথ্যা মামলায় জড়ানো স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক এবং নিন্দনীয়।

অতএব, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি সাংবাদিক মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনানুগ ও ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ এবং তিনি নির্দোষ প্রমাণিত হলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সাংবাদিকের নামে মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ