ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

আশুলিয়ায় রমিজ উদ্দিন স্মৃতি স্মরণে এস.এস.সি-২০২৬ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ঝিনাইদহে অস্ত্রসহ ৩ যুবক আটক

ঝিনাইদহে অস্ত্রসহ ৩ যুবক আটক

দারিয়াপুরে সেলিম আল দীন নাট্যোৎসব: সংস্কৃতির আলোয় শেষ হলো চার দিনের আয়োজন

পররাষ্ট্র উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী, সিলেট-২-এর রাজনীতিতে নতুন অধ্যায় হুমায়ুন কবিরের

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা

পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন

মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

বোদায় রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, ১০ পরিবারের দুর্ভোগ-প্রশাসনের হস্তক্ষেপ চান শাহীন আলম

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ বোদা (পঞ্চগড়): পঞ্চগড়ের বোদা উপজেলার ১ নম্বর সাকোয়া ইউনিয়নের নয়াদিঘী এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০টি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় প্রতিকার চেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন মো. শাহীন আলম, গ্রাম নয়াদিঘী, ইউনিয়ন সাকোয়া, ২ নম্বর ওয়ার্ড, বোদা, পঞ্চগড়।

আবেদনে বলা হয়, নয়াদিঘী এলাকায় প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে স্থানীয় কয়েকটি পরিবার একটি রাস্তা ব্যবহার করে নিয়মিত চলাচল করে আসছেন। ওই রাস্তা দিয়ে পায়ে হাঁটার পাশাপাশি ভ্যান ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করত।

অভিযোগকারী মো. শাহীন আলমের দাবি, সম্প্রতি রাস্তার একটি অংশ কেটে দেওয়ায় চলাচলের পথ সংকুচিত হয়ে গেছে। ফলে প্রায় ১০টি পরিবারের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, বর্তমানে রাস্তা দিয়ে অটো ও ভ্যান চলাচল করতে পারছে না। এতে দৈনন্দিন যাতায়াতসহ কৃষিপণ্য ও প্রয়োজনীয় মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, রাস্তার পানি নিষ্কাশনের জন্য ইউনিয়ন পরিষদের উদ্যোগে আগে দুটি কালভার্ট স্থাপন করা হয়েছিল। পরে সেগুলো তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগকারী মো. শাহীন আলম বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত রাস্তাটি কেটে দেওয়ায় প্রায় ১০টি পরিবার চলাচলে দুর্ভোগে পড়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এনে দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বোদায় রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, ১০ পরিবারের দুর্ভোগ-প্রশাসনের হস্তক্ষেপ চান শাহীন আলম

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ