ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-উপলক্ষে সরিষাবাড়ীতে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:-"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখা। এ দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার ( ৫ আগস্ট) বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ী পৌরসভার সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন।

সমাবেশে বক্তারা  জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র, উন্নয়ন ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-উপলক্ষে সরিষাবাড়ীতে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ