ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

নামিদামি কোম্পানির মোড়কে ভেজাল সার, পীরগাছায় অভিযানে ৭২ বস্তা জব্দ

‎কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী

রাজকীয় সংবর্ধনায়   রাঙ্গামাটি পার্বত্য জেলা নবনির্বাচিত    জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের  বরন

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

কালিয়াকৈর পৌর এলাকার আঞ্চলিক রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

১৩ হাজার ৫০০ টাকায় তিন বড়শি, সরিষাবাড়ীতে মাছ ধরার উৎসব

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার ব্যতিক্রমী আয়োজন শুরু হয়েছে জামালপুরের সরিষাবাড়ীতে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে  শুক্রবার(৭ আগষ্ট )বিকেল ৪টা থেকে এ আয়োজন শুরু হয়। প্রতিটি টিকেটের মেয়াদ চলবে শনিবার বিকেল ৪টা পর্যন্ত।

আয়োজকরা জানান, পুকুরটিতে মোট ১৩টি আসন বসানো হয়েছে। প্রতিটি আসনে তিনজন করে মাছ শিকারি বসতে পারবেন। একটি আসনের জন্য টিকিটের মূল্য ১৩ হাজার ৫০০ টাকা। প্রতিটি আসনে তিনজন মিলে তিনটি বড়শি দিয়ে ২৪ ঘন্টা মাছ শিকার করতে পারবেন।

ইতোমধ্যে মাছ শিকারের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে শৌখিন মাছ শিকারিরা এসে পুকুরে বড়শি ফেলেছেন। বরশি দিয়ে মাছ শিকার করতে আসা জামালপুর সদর উপজেলার শাহীন মিয়া ও সরিষাবাড়ীর বরবাড়িয়া গ্রামের মির্জা ফরিদ বলেন, ১৩ হাজার ৫০০ টাকা দিয়ে একটি আসন নিয়েছেন তারা। তিনজন মিলে তিনটি বড়শি দিয়ে মাছ ধরছেন। এ টিকেটের মেয়াদ গতকাল শুক্রবার বিকেল থেকে  আজ শনিবার বিকেল ৪ টা পর্যন্ত মাছ ধরার সুযোগ পাবেন।

উপজেলার বগারপাড় যুব সমাজের খলিলুর রহমান, লাইজু মিয়া, পলাশ মিয়া, তরিকুল ইসলাম, রিপন মিয়া, হিরা মিয়া, মোকাদ্দাস আলী, আমিনুল হাসান ও বাচ্চু মিয়াসহ স্থানীয়রা এ আয়োজনের সাথে রয়েছেন।

এ আয়োজকরা বলেন, পুকুরটি সরকারি মজা পুকুর ছিল। লিজ নিয়ে সেখানে মাছ চাষ করছেন তারা। পুকুরে বড় বড় মাছ রয়েছে। মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী বড়শি দিয়ে মাছ ধরার সংস্কৃতি ধরে রাখতেই এ আয়োজন করা হয়েছে।

এদিকে টিকিট কেটে মাছ ধরার এ ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে পুকুরপাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা শৌখিন মাছ শিকারিদের উপস্থিতিতে জমে উঠেছে বড়শিতে মাছ ধরার এ আয়োজন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

১৩ হাজার ৫০০ টাকায় তিন বড়শি, সরিষাবাড়ীতে মাছ ধরার উৎসব

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ