ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সুজাপুর নবারুণ সংঘ গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শরীফ,  স্টাফ রিপোর্টার:- ঢাকার নবাবগঞ্জে সম্পন্ন হলো ‘সুজাপুর নবারুণ সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় সুজাপুর নবারুণ সংঘ মাঠে আয়োজিত বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে জামশা ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নয়াবাড়ী রেড ড্রাগন্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে ওঠে দুই দলের শিরোপা নির্ধারণী লড়াই। নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই চোখধাঁধানো ফুটবল উপহার দেয়। মাঠের ৯০ মিনিটের লড়াই ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি। স্নায়ুচাপের এই টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে উল্লাসে মেতে ওঠেন নয়াবাড়ী রেড ড্রাগন্সের খেলোয়াড় ও সমর্থকেরা।

সুজাপুর নবারুণ সংঘের সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবাবগঞ্জ ও আশপাশের অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলা শেষে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী চ্যাম্পিয়ন দল নয়াবাড়ী রেড ড্রাগন্স এবং রানারআপ দল জামশা ফুটবল একাডেমির অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

স্থানীয় ক্রীড়ামোদীদের মতে, সুজাপুর নবারুণ সংঘের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট নবাবগঞ্জের তরুণ সমাজকে খেলাধুলার প্রতি পুনরায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুজাপুর নবারুণ সংঘ গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ