ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা।

নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত

টেন্ডার ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের মালামাল বিক্রির অভিযোগ

সরিষাবাড়ীতে দুই মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ,বাড়িতে তালা এলাকায় চাপা ক্ষোভ

নাসিরনগরে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় জিডি

পীরগাছায় জমি কেনার ১৭ বছরেও দখল বুঝে না দিয়ে হয়রানির অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে

‎নবীনগরে প্রতিবন্ধী দীপঙ্করের ঘরে দুর্ধর্ষ চুরি, মাটি খুঁড়ে প্রবেশ করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেল দুর্বৃত্তরা

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ব নোয়াগাঁওকে অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, লালমাই (কুমিল্লা):

কুমিল্লা সিটি করপোরেশনের সম্প্রসারিত সীমানায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অবহেলিত পূর্ব নোয়াগাঁও গ্রামকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে উন্নয়ন ও নাগরিক সুবিধার দিক থেকে পিছিয়ে থাকা পূর্ব নোয়াগাঁওকে আশপাশের দীগলগাঁও ও টঙ্গীরপাড় এলাকার সঙ্গে সমন্বয় করে কুমিল্লা সিটি করপোরেশনের আওতায় আনা হলে এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক নাগরিক সুবিধার ব্যাপক উন্নয়ন ঘটবে।

জানা গেছে, ২০২২ সালের ১৯ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের উদ্যোগে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ২১টি এবং বাগমারা দক্ষিণ ইউনিয়নের ৪টি মৌজা অন্তর্ভুক্তির বিষয়টি সামনে আসে। ওই উদ্যোগকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে উন্নত নাগরিক সুবিধা পাওয়ার প্রত্যাশা তৈরি হয়।

তবে সম্প্রতি কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয়দের প্রত্যাশা যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে অভিযোগ করেছেন পূর্ব নোয়াগাঁওয়ের বাসিন্দারা। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা, স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতামত আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব নোয়াগাঁও ভৌগোলিকভাবে একটি অপেক্ষাকৃত বিচ্ছিন্ন এলাকা। গ্রামের পূর্ব দিকে টঙ্গীরপাড় এবং উত্তর ও পশ্চিম দিকে সদর দক্ষিণ উপজেলার দীগলগাঁও এলাকা। দক্ষিণ দিকে রয়েছে লালমাই উপজেলার অন্যান্য এলাকা। স্থানীয় মানুষের শিক্ষা, চিকিৎসা, দৈনন্দিন চলাচল ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ তুলনামূলক বেশি।

এছাড়া মেহেরকুল-দৌলতপুর এলাকা থেকেও পূর্ব নোয়াগাঁওয়ের দূরত্ব খুব বেশি নয়। ফলে প্রশাসনিক ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পূর্ব নোয়াগাঁওকে সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকার সঙ্গে যুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাদের মতে, সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলে পরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক নাগরিক সেবা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের পথ আরও সুগম হতে পারে।

এ বিষয়ে স্থানীয়রা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পূর্ব নোয়াগাঁওকে কুমিল্লা সিটি করপোরেশনের আওতাভুক্ত করার দাবিটি তুলে ধরবেন।

স্থানীয়দের ভাষ্য, “উন্নয়নের অধিকার সবার—পূর্ব নোয়াগাঁওও তার ব্যতিক্রম নয়।” তাই এলাকার ভৌগোলিক বাস্তবতা, মানুষের জীবনযাত্রা ও নাগরিক সুবিধার প্রয়োজন বিবেচনা করে সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে পূর্ব নোয়াগাঁওকে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ব নোয়াগাঁওকে অন্তর্ভুক্তির দাবি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ