দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
শরিফ মিয়া স্টাফ রিপোর্টার,,, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫নং বাহাদুরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর বাহাদুরাবাদ এলাকার রাস্তাঘাটের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার ও উন্নয়ন না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়দের দাবি, রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে দুর্ভোগ আরও বেড়ে যায়। বর্ষাকালে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে বলে জানান স্থানীয়রা। ৫ নং বাহাদুরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কেরামত আলী সহ
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন