ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

কাহারোলে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত।

দিনাজপুর কাহারোল প্রতিনিধি অরুণ চন্দ্র শীল:- বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে স্থানীয় আদিবাসী সংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আনিছুর রহমান। কাহারোল বোচাগন্জ সার্কেল মোঃ মনিরুজ্জামান। 

জার্মানিয়ান  মিস ক্যাথরিন কোনিগ ডেপুটি টীম লিডার নাগরিকতা প্রোগ্র্যাম  কাহারোল আদিবাসী সমাজ উন্নয়ন সভাপতি বুধূলাল সাধারণ সম্পাদক রবিন মার্ডি। কাহারোল যুব সমাজ আহবায়ক মনি হেমরম ও সদস্য সচিব ডেভিট।র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, মাতৃভাষায় শিক্ষাগ্রহণ, ভূমি অধিকার সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান।  

​বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও সংস্কৃতিতে আদিবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় রাষ্ট্র ও সমাজের সকল স্তর থেকে সহযোগিতা বাড়াতে হবে। এছাড়া কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় আদিবাসীদের সুযোগ আরও সুগম করার তাগিদ দেওয়া হয়।

​আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে তাদের ঐতিহ্যবাহী লোকনৃত্য ও সংগীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কাহারোলে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত।

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ