ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী

বন্যায় ঘরহারা মানুষের হাতে নতুন ঘরের চাবি দিলেন তারেক রহমান

ঢাকার দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা

জমি নিয়ে পুরোনো বিরোধে কটিয়াদীতে প্রবাসফেরত যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার- ৩

বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে সরকারি বাওড় দখল ও মাছ লুটের অভিযোগ: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকূরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা।

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ আগস্ট রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমান।

সভায় জানানো হয়, মাদক বিক্রি ও সেবন রোধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণের অংশ হিসেবে ময়মনসিংহ জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক চালান রোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করতে হবে। একই সাথে পুশইন প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধসমূহ কঠোরহস্তে দমনের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সভায় জানান হয়। 

সভাপতি জানান , এ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অবশ্যই আমাদের সকলকে সমন্বিত  কাজ করতে হবে। মাদক, চোরাচালান, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধসমূহ দমনে আমাদের আরো চেষ্টা বাড়াতে হবে এবং জনসচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম আরো জোরদার করতে হবে।

 তিনি আরো বলেন, মাদককে যেকোনো মূল্যে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। মাদক নিয়ন্ত্রণে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন করে জনসচেতনতামূলক সম্মেলনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও গ্যাস সংকটের কারণে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা যেন কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় ময়মনসিংহ-০৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ