ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী

বন্যায় ঘরহারা মানুষের হাতে নতুন ঘরের চাবি দিলেন তারেক রহমান

ঢাকার দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা

জমি নিয়ে পুরোনো বিরোধে কটিয়াদীতে প্রবাসফেরত যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার- ৩

বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে সরকারি বাওড় দখল ও মাছ লুটের অভিযোগ: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকূরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা।

সমতল আদিবাসী নারীদের নিয়ে পাবনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পাবনায় সমতল আদিবাসী নারীদের অধিকার রক্ষা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধ এবং সরকারি বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার বিষয়ে সচেতনতা তৈরিতে এক দিনব্যাপী ‘সমতল আদিবাসী নারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের ঐতিহাসিক বনমালী শিল্পকলা কেন্দ্রে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

​‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’, ‘ব্রেড’, ‘বাঁচতে চাই’ ও ‘এসডিকেএস’-এর যৌথ আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'ক্রিশ্চিয়ান এইড'-এর সহায়তায় এ কার্যক্রমটি পরিচালিত হয়।

​আদিবাসী নেত্রী অনিতা রানী মুরারী এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) মো. আজহারুল ইসলাম বলেন, "দেশের প্রচলিত আইনে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। পরিবার বা সমাজে নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক ও ভরণপোষণ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে আইনি আশ্রয় নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়।" তিনি আদিবাসী নারীদের নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং যেকোনো অন্যায়ের প্রতিবাদে সরকারি লিগ্যাল এইডের সহায়তা নেওয়ার জন্য আহ্বান জানান।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-- ​আব্দুল মান্নান, উপপরিচালক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, ​জিলাল উদ্দিন, উপপরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ​শাহনাজ পারভীন, সহকারী অধ্যাপক (ইতিহাস বিভাগ), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,

​আব্দুল মতীন খান, জেলা আহ্বায়ক, ‘আমরাই পারি’ জোট ও প্রবীণ সাংবাদিক ​এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি, পাবনা প্রেসক্লাব, ​উৎপল মির্জা, উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ, মাছরাঙা টেলিভিশন,

​সম্মেলনের সার্বিক পরিচালনায় ছিলেন সাংবাদিক ও উন্নয়নকর্মী কামাল আহমেদ সিদ্দিকী এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি ও আবৃত্তিশিল্পী অঞ্জলী ভৌমিক। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ‘আমরাই পারি’ জোটের প্রোগ্রাম অফিসার নাজমুস সাকিব।

​সম্মেলনের মুক্ত আলোচনা পর্বে বক্তারা উল্লেখ করেন যে, সমতলের আদিবাসী নারীরা পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে প্রতিনিয়ত নানা বৈষম্য ও সহিংসতার মুখোমুখি হন। তথ্য ও আইনি জ্ঞানের অভাবে অনেকেই সময়মতো সঠিক বিচার থেকে বঞ্চিত হন। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন, উত্তরাধিকার সংক্রান্ত আইনি বিধান এবং বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী আইন সম্পর্কে আদিবাসী নারীদের ব্যাপকভাবে সচেতন করা জরুরি।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রেডের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, এসডিকেএসের নাসির উদ্দিন ময়নুল, সুচিতা সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নাসরিন পারভীন এবং আদিবাসী নারী প্রতিনিধি অনিতা রানী মাহাতো, লিপি রানী বিশ্বাস, শান্তি রানী মাহাতোসহ অনেকে।

​সম্মেলনের একপর্যায়ে সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর লেখা আদিবাসীদের অধিকার ও জীবনসংগ্রাম কেন্দ্রিক দুটি কবিতা আবৃত্তি করেন কবি অঞ্জলী ভৌমিক, যা উপস্থিত সুধীজন ও আদিবাসী প্রতিনিধিদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

​সম্মেলনের সমাপনীতে বক্তারা সমতলের আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠা ও আইনি সুরক্ষা নিশ্চিতে সরকারি-বেসরকারি সকল দপ্তর, উন্নয়ন সংস্থা ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার জোরালো দাবি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সমতল আদিবাসী নারীদের নিয়ে পাবনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ