ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

৮ লাখ টাকার ইয়াবাসহ পটুয়াখালীতে আটক ২ মাদক কারবারি

অপূর্ব সরকার, পটুয়াখালী  জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় আট লাখ টাকা মূল্যের ১,৬১০ (ষোলশত দশ) পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—শরীয়তপুরের নড়িয়া থানার বাসিন্দা মোস্তাফিজুর রহমান (৩২) এবং পটুয়াখালীর কলাপাড়া থানার বাসিন্দা মোঃ আসাদুজ্জামান হাং ওরফে ভুলু আরিফ (৪৩)।

পুলিশ জানায়, পটুয়াখালী জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৯ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রে খবর আসে—বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসে যাত্রীবেশে ইয়াবার একটি চালান আসছে। সংবাদের সত্যতা যাচাইয়ে দুমকি থানা পুলিশের একটি চৌকস দল লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। রাত ১০:৫৫ ঘটিকার সময় কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি থামিয়ে ড্রাইভারের পাশে থাকা মোস্তাফিজুর রহমানকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ১,৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামতের মধ্যে ইয়াবা ছাড়াও রয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুল ব্যাগ, হাফপ্যান্ট, একটি মোবাইল সেট এবং মাদক বিক্রয়ের নগদ ৩৫,০০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর রহমান জানান, তিনি কক্সবাজার থেকে এই ইয়াবার চালান সংগ্রহ করে পটুয়াখালীর কলাপাড়া থানা এলাকার আসাদুজ্জামান ভুলু আরিফের নিকট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভুলু আরিফকেও গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে দুমকি থানায় ১০ আগস্ট ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নম্বর-০৪) রুজু করা হয়েছে। আসামী মোস্তাফিজুর রহমান বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

৮ লাখ টাকার ইয়াবাসহ পটুয়াখালীতে আটক ২ মাদক কারবারি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ