ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পূর্ব নোয়াগাঁওকে দীগলগাঁও-টঙ্গীরপাড়ের সঙ্গে সমন্বয় করে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় থাকতে চায় বাগমারা উত্তর ইউনিয়নবাসী

কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকার অন্তর্ভুক্ত থাকতে চান লালমাই উপজেলার ১ নম্বর বাগমারা উত্তর ইউনিয়নের সাধারণ মানুষ। একই সঙ্গে বাগমারা উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নোয়াগাঁও গ্রামকে ভৌগোলিক ও যোগাযোগগত বাস্তবতা বিবেচনায় দীগলগাঁও ও টঙ্গীরপাড় এলাকার সঙ্গে সমন্বয় করে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ দাবিতে দক্ষিণ কুমিল্লার মাটি ও মানুষের নেতা, সাবেক কুমিল্লা-৯ আসন থেকে তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বর্তমান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী এমপির নিকট বিনীত আবেদন জানানো হয়েছে।

এলাকাবাসীর আবেদনে বলা হয়, ২০২২ সালের ১৯ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের মাধ্যমে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ২১টি মৌজা এবং বাগমারা দক্ষিণ ইউনিয়নের ৪টি মৌজা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হয়। এতে বাগমারা উত্তর ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে উন্নত নাগরিক সেবা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের প্রত্যাশা তৈরি হয়।

তবে সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা সংক্রান্ত মতবিনিময় সভায় সম্প্রসারিত এলাকার প্রকৃত বাসিন্দাদের সঙ্গে পর্যাপ্ত মতবিনিময় ছাড়াই কিছু ব্যক্তি মতামত দিয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, বাগমারা উত্তর ইউনিয়নের প্রকৃত বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হোক।

বিশেষ করে বাগমারা উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নোয়াগাঁও গ্রামের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানানো হয়েছে। এলাকাবাসীর মতে, পূর্ব নোয়াগাঁওয়ের ভৌগোলিক অবস্থান ও মানুষের দৈনন্দিন চলাচল, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা সদর দক্ষিণ এলাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।

আবেদনে আরও বলা হয়, পূর্ব নোয়াগাঁওয়ের পূর্ব পাশে টঙ্গীরপাড়, উত্তর ও পশ্চিম পাশে সদর দক্ষিণ উপজেলার দীগলগাঁও এবং দক্ষিণ পাশে বাগমারা উত্তর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম রয়েছে। ফলে বিদ্যমান যোগাযোগ ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় পূর্ব নোয়াগাঁওকে দীগলগাঁও ও টঙ্গীরপাড় এলাকার সঙ্গে সমন্বয় করে সিটি কর্পোরেশনের আওতায় নেওয়া হলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা আরও কার্যকর হবে।

এলাকাবাসীর ভাষ্য, বাগমারা উত্তর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—উন্নয়নের স্বার্থে তাদের এলাকাকে সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকার অন্তর্ভুক্ত রাখা। একই সঙ্গে পূর্ব নোয়াগাঁওকে সঠিক ভৌগোলিক বিবেচনায় সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করা হলে অবহেলিত এই গ্রামটি উন্নয়নের মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ পাবে।

এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তাঁর উদ্যোগে বাগমারা উত্তর ইউনিয়ন বাসীর ন্যায্য দাবি যথাযথ গুরুত্ব পাবে এবং পূর্ব নোয়াগাঁওয়ের সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বিষয়টি বাস্তবায়নের পথ সুগম হবে।

বিনীত আবেদনকারী:

মোঃ মনিরুল ইসলাম

যুগ্ম সাধারণ সম্পাদক

বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় থাকতে চায় বাগমারা উত্তর ইউনিয়নবাসী

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ