ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া-পাওয়া নেই, আজীবন জনগণের পাশে থাকতে চাই: রিফাত

মোঃ রফিকুল ইসলাম , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকির কান্দা এলাকায় প্রায় এক কিলোমিটার বেহাল সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিয়েছেন আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সিরাজুম মুনীর রিফাত।

৭ নং রহিমগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চকঢাকির কান্দা এলাকায় জুলাই আন্দোলনে শহীদ সাইফুল ইসলামের বাড়ির রাস্তা হিসেবে পরিচিত সড়কটির পালমন্তার বাড়ি থেকে রফিকুলের দোকান পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। পরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে সড়কটির বেহাল অংশগুলো সংস্কার করা হয়।

সংস্কারকাজ পরিদর্শনকালে এলাকাবাসী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিরাজুম মুনীর রিফাত। এ সময় তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি চাই সারা জীবন জনগণের পাশে থাকতে। মানুষের ভালোবাসাই আমার একমাত্র চাওয়া-পাওয়া। ফুলপুরের সন্তান হিসেবে ফুলপুরের জন্য কিছু করতে চাই। সেই লক্ষ্যেই রিফাত ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি।”

তিনি আরও বলেন, “রিফাত ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।”

রিফাত ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুব মণ্ডল বলেন, “রিফাত ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কমবেশি জনকল্যাণমূলক কাজ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।”

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় ছিল। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত ফাউন্ডেশনের বিভিন্ন সড়ক সংস্কারের উদ্যোগ দেখে আশাবাদী হন।

এলাকাবাসীর ভাষ্য, কয়েক দিন আগে রিফাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল জুলাই আন্দোলনে শহীদ সাইফুল ইসলামের কবর জিয়ারত করতে এলাকায় আসে। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের কাছে সড়কটি সংস্কারের জন্য আবেদন করেন। পরে প্রতিনিধি দলের পক্ষ থেকে বিষয়টি ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে তুলে ধরার আশ্বাস দেওয়া হয়। এর পরই সড়কের চলাচলের অনুপযোগী অংশগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

সড়কটি সংস্কার করে দেওয়ায় রিফাত ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া-পাওয়া নেই, আজীবন জনগণের পাশে থাকতে চাই: রিফাত

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ