ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাভারের তেঁতুলঝোড়ায় চারা বিতরণ করলেন এমপি আমান উল্লাহ আমান

শহীদুল ইসলাম শরীফ,  স্টাফ রিপোর্টার:- পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লবের লক্ষ্যে সাভারে বৃক্ষরোপণ ও সর্বসাধারণের মাঝে ফলের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ নির্দেশনা মোতাবেক সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেছেন। একটি সুস্থ ও সুন্দর সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।" তিনি কেবল চারা রোপণ নয়, বরং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার জন্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে তেঁতুলঝোড়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারের তেঁতুলঝোড়ায় চারা বিতরণ করলেন এমপি আমান উল্লাহ আমান

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ