পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ২, নিহত ১ শোকের ছায়া।
মো. আরফান আলী:- ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের চাপাহার এলাকায় মোটর সাইকেল ও ব্যাটারিচালিত অটোগাড়ীর মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মতিউর রহমান (৬৫) ইন্তেকাল করেণ।
গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সবার সুপরিচিতি নিহত মতিউর রহমান পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাটপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলায় যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন মতিউর রহমান। পথে জাবরহাট ইউনিয়নের চাপাহার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোগাড়ীর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মতিউর রহমান এবং অটোগাড়ীর যাত্রী জাবরহাট এলাকার সিরাজউদ্দীনের মেয়ে সিমা আক্তার (২৮) গুরুতর আহত হন।
পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মতিউর রহমানের মৃত্যু হয়। অপর আহত সিমা আক্তার বর্তমানে সুস্থ রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। মৃত মতিউর রহমানের ছেলে নৌবাহিনীতে কর্মরত থাকায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে করণাই গোরস্তানে দাফন কার্য সম্পন্ন করার কথা রয়েছে।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন