ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত

সিন্ডিকেটের নেতৃত্বে ‘মাদক সম্রাট’ শাহীন, অভিযোগ দইখোলা গ্রামের সাধারণ মানুষের

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি

তাড়াশে ঘরজামাই স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, পলাতক অভিযুক্ত

তাড়াশে ঘরজামাই স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, পলাতক অভিযুক্ত

ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত

ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত

ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত

 এইচ এম রাহুল ঝিনাইদহ:-  ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভুটিয়ারগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জান্নাতুল ফেরদৌস তুলি (২৭)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা সেনাসদস্য সোহেল কাজীর স্ত্রী। আহত সোহেল কাজী সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে স্বামী সোহেল কাজী মোটরসাইকেলে করে স্ত্রী তুলিকে সঙ্গে নিয়ে নড়াইল থেকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। তারা বাইপাস সড়কের ভুটিয়ারগাতী গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলি নিহত হন। গুরুতর আহত হন তার স্বামী সোহেল কাজী। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ