ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

দুর্গাপুরে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

মোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি:- নেত্রকোণার দুর্গাপুরে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ফেন্সিডিল বহনে ব্যবহৃত একটি অটোবাইক জব্দ করা হয়েছে। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার জিডি নং-১৩৩৭, তারিখ ২৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দের ভিত্তিতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিবুর রহমানসহ পুলিশের একটি দল ঝানজাইল নাইট চেকপোস্টের দায়িত্ব শেষে থানায় ফিরছিল।

২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর থানাধীন নোয়াপাড়া সাকিনের শিমুলতলী এলাকায় পুলিশ সদস্যরা এক ব্যক্তিকে অটোবাইক নিয়ে অবস্থান করতে দেখেন। তাকে সন্দেহজনক মনে হলে পুলিশ গাড়ি থামায়। এ সময় পুলিশের গাড়ি থামানো মাত্র ওই ব্যক্তি অটোবাইকসহ পালানোর চেষ্টা করলে এসআই (নিঃ) মোঃ মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন।

আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার নাম হৃদয় (২২), পিতা-আবুল মিয়া, মাতা-রুমেলা খাতুন, সাং-মার্কাসমোড় (দুর্গাপুর), থানা-দুর্গাপুর, জেলা-নেত্রকোণা বলে জানায়।

পরে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় অটোবাইকটি তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির বিভিন্ন চেম্বারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ৪৮০×৪,০০০ টাকা হিসেবে ১৯ লাখ ২০ হাজার টাকা।

পুলিশ জানায়, উদ্ধার করা ফেন্সিডিল জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। পরবর্তীতে স্থানীয়ভাবে তিনটি বস্তা সংগ্রহ করে জব্দকৃত আলামত ও গ্রেপ্তার ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় দুর্গাপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ, নেত্রকোণা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ