ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা

সখের প্রবাস জীবন বিরহ কবি: মোঃ খাইরুল ইসলাম

ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

আর, এম, পির বিশেষ  চেকপোস্ট

আর, এম, পির বিশেষ চেকপোস্ট

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:- আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  ২৬শে আগস্ট ২০২৬ তারিখে লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা বাজারের বাগমারা মডেল একাডেমী স্কুল মাঠে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট বিল্লাল সাহেবের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের সুচারু সঞ্চালনায় সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রস্তুতি সভায় লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং মাঠপর্যায়ের বিপুলসংখ্যক সমর্থক সভায় অংশ নেন।

 অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, আগামী ১লা সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে লালমাই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বৈরাচার পতন-পরবর্তী সময়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী লালমাই উপজেলা বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে লালমাইয়ের মাটি ও মানুষের নেতা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে লালমাই উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট বিল্লাল সাহেব বলেন, "লালমাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন সবসময় যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

আগামী ১লা সেপ্টেম্বরের কর্মসূচিকে লালমাইয়ের ইতিহাসে একটি স্মরণীয় ও শান্তিপূর্ণ গণজমায়েতে রূপ দিতে আমরা বদ্ধপরিকর।"প্রস্তুতি সভা শেষে আগামী ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানের স্থান ও রুট ম্যাপ চূড়ান্ত করা হয় এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করার জন্য বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ