ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

হরিরামপুর থানার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

জমি নিয়ে বিরোধ সাংবাদিকের মা- বাবাকে পেটালো ‘ভূমি দস্যুরা’, থানায় মামলা

সুনামগঞ্জে মরাচেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা।

সাভারে ‘ওয়াও ফুড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ এর শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লালমাই থানার শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন এসআই (নিরস্ত্র) মাহাবুবুল আলম

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

বাগমারা বাজারের যানজট নিরসনে   সাঁড়াশি অভিযান করেন ইউএনও সুব্রত বিশ্বাস দাস

ঈদে মিলাদুন্নবী (সা.): কেরানীগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দুটি পৃথক স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) উপজেলার হযরতপুর ও তারানগর ইউনিয়নে এসব মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আমান উল্লাহ আমান।

হযরতপুর ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদে আয়োজিত মাহফিলে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও সুমহান আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, "মহানবী (সা.)-এর সুন্নাহ ও সুমহান আদর্শ অনুসরণের মাধ্যমেই আমরা দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে পারি। সমাজের এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।"

একই দিনে তারানগর ইউনিয়নে জহুরীয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানেও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে বিশ্বনবীর শিক্ষা ও ইসলামের শান্তির বার্তা তুলে ধরা হয়।

মাহফিল সমূহে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত এতিম শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.): কেরানীগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ