শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি
ক্সবাজার থেকে আল আমিন জেলা প্রতিনিধি:- রবিবার থেকে কক্সবাজার পৌরসভার সামনে "টমটম লাইসেন্স ইস্যু" নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছে। বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।
আন্দোলনের মূল কারণ: গরিব, অসহায় ও হতদরিদ্র গাড়ির মালিক ও চালক শ্রমিকদের অধিকার কেড়ে নিয়ে পৌরসভার সবার দপ্তর থেকে এককভাবে টমটম লাইসেন্স দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই শ্রমিকরা মাঠে নেমেছেন।
শ্রমিক প্রতিনিধিদের আহ্বান সমাবেশ থেকে শ্রমিক প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয় - "শ্রমিকদের পাশে দাঁড়ান। শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়া আপনার-আমার দায়িত্ব।"
বক্তারা বলেন, "আমরা সারা বিশ্বে প্রতি বছর ১লা মে শ্রমিক দিবস পালন করি। কিন্তু আজ শ্রমিকই অধিকার থেকে বঞ্চিত। আমরা শ্রমিক প্রতিনিধি হিসেবে তাদের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি কিনা সেটাই বড় প্রশ্ন।"
তারা আরও বলেন, আল্লাহ তায়ালা আমাদের যতটুকু বিশ্বাস করেন, সেই বিশ্বাসের মর্যাদা রাখতে হলে মজলুম শ্রমিকদের হয়রানি মুক্ত করে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন