ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়।

পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এম,পি শাহজাহান চৌধুরী

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে কটূক্তির; পটিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে  ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন

পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার

হরিরামপুরে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় ত্রৈমাসিক সভা।

ভোলার বোরহানউদ্দিনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:- জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে শহরের উপজেলা মিলনায়তন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন ফ্রন্ট বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহবায়ক গোপেশ দেবনাথের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন চক্রবর্তীর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক অশোক তালুকদার।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস, সম্মেলনের উদ্বোধক সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদার। এছাড়াও বক্তব্য  রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবি সহকারী সমিতির সদস্য সুমন কান্তি রায়,ফতেপুর নওয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায়,রাকেশ হাজং প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার বক্তব্যের শুরুতেই স্মরণ করেন স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের মহিয়ষী নারী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।  তিনি বলেন দলের বর্তমান প্রধানমন্ত্রী তারেক  রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় গত ছয়মাসে গ্রাম পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ,খাল কাটা কর্মসূচী গ্রহনসহ অবকাঠামো উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন তা অবিস্মরণীয়। বিগত সরকার দেশের অর্থনীতির যে জীর্ণদশা করে রেখে গিয়েছিল সেই অবস্হা থেকে অর্থনীতির চালিকাশক্তিকে সঠিক জায়গাতে নিয়ে আসা কঠিন একটি কাজ।

তিনি আরো বলেন আমাদের বিএনপির সরকার প্রধান তারেক রহমান সম্প্রীতির এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সমধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। তিনি সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলার সংখ্যালঘুদের মন্দির,গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান,শশ্মানঘাট,আখড়া সংরক্ষণ,নিরাপত্তা বিধান ও উন্নয়নে কাজে সরকারের মাধ্যমে সকলের পাশে থেকে উন্নয়ন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

অনুষ্ঠান শেষে অঞ্জন কুমার রায়কে সভাপতি,মানিক লাল দাসকে সিনিয়র সহ-সভাপতি ও সুমন চক্রবর্তীকে সাধারন সম্পাদক করে বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আংশিক পূর্নাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ