ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

সৌদি আরবে ৩ অসাধু জালিয়াতির চক্রের রোশনলে ব্যবসায়ী মিশকাতুল আলা ক্ষতিগ্রস্ত  প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

ডিমলায় সংগঠন থেকে বহিষ্কারের পর  শেফাজুল ইসলামের ক্ষোভ, ‘অন্যায়ের প্রতিবাদ করাই কি অপরাধ?’

পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

কচুয়ায় বিদায়ী এসিল্যান্ড আবু নাছিরকে সংবর্ধনা, নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে স্বাগতম,

পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল।

পীরগাছায় মাদক ও ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান

পীরগাছা (রংপুর) প্রতিনিধি - রংপুরের পীরগাছা উপজেলাকে সম্পূর্ণ মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করে আলোকিত পীরগাছা গড়ার লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে পীরগাছা থানা পুলিশ। ইতোমধ্যেই মাদক ব্যবসায়ী, বিক্রেতা ও সেবনকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তা ধরে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বিকেলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে তৃতীয় দিনের অভিযানে উপজেলার অন্নদানগর ইউনিয়নের চিহ্নিত একাধিক মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে  এসআই মোস্তফা কামাল,এস আই শামীম সহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, রংপুর রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, "পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের হাত থেকে মুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। চিহ্নিতদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে।"

পুলিশ প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক এসব ব্যাধি নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনি প্রয়োগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পীরগাছায় মাদক ও ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ