ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের শুভ উদ্ভোধন

পীরগাছায় বসতবাড়ির মাঝে ব্রয়লার খামার: দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিতে শতাধিক পরিবার

ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান  মেশিন বিনষ্ট, জব্দ মালামাল

বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে বাবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি রফিকুল ইসলাম।

ওসমানীনগরে তিন ভাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ করেছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ করেছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মহিউদ্দিন বুড়িচং (কুমিল্লা)  প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুল হাসান নাছিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে বিরাজ কুমার ভট্টাচার্য, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ও সাবেক বিদ্যোৎসাহী সদস্য মো. আবদুল হালিম খান।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক খন্দকার উম্মে সালমা। এছাড়া বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গোবিন্দ চন্দ্র সূত্রধর, মিজানুর রহমানসহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ সময় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী, অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৫ জন শিক্ষার্থী এবং ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

কৃতি শিক্ষার্থীরা সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ