ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সোহেলর উঠান বৈঠক অনুষ্ঠিত

লালপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযানে ২২,২৩০টাকা,৮ টি মোবাইল ফোন ও জুয়ার আলামত জব্দসহ আটক-৫

মোবারকপুর উচ্চ বিদ্যালয় নিয়ে আজকের সিলেটে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সরিষাবাড়ীতে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অসাধারণ সাফল্য এনেছেন আর, এম, পি, পুলিশ কমিশনার

সিলেটে UYBDS এর তারুণ্যের মানবিক জাগরণ ২০২৬ অনুষ্ঠিত

দোয়ারাবাজারে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত!

মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি গঠন,সভাপতি মানিক মিয়া, সম্পাদক রণদীর মোহন দেব

আধিপত্য বিস্তার ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্তের তথ্য ভিত্তিহীন’, দাবি সংশ্লিষ্টদের

মোবারকপুর উচ্চ বিদ্যালয় নিয়ে আজকের সিলেটে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মোবারকপুর উচ্চ বিদ্যালয় নিয়ে আজকের সিলেটে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মোবারকপুর উচ্চ বিদ্যালয় নিয়ে আজকের সিলেটে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘আধিপত্য বিস্তার ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্তের তথ্য ভিত্তিহীন’, দাবি সংশ্লিষ্টদের

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের নতুন উন্নয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কমিটির সংশ্লিষ্টরা। প্রকাশিত প্রতিবেদনে বিদ্যালয়ে আধিপত্য বিস্তার, কমিটি গঠনকে ঘিরে বিরোধ এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার যে তথ্য তুলে ধরা হয়েছে, তা বাস্তবতাবিবর্জিত, বিভ্রান্তিকর ও সঠিক নয় বলে দাবি করেছেন তারা।

প্রতিবাদকারীরা বলেন, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যেই নতুন উন্নয়ন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতামত ও আলোচনার ভিত্তিতে গঠিত এ কমিটির উদ্দেশ্য কোনো ব্যক্তির আধিপত্য প্রতিষ্ঠা নয়; বরং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।

তাদের দাবি, কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি কিংবা শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। বরং বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও বিদ্যালয়ের কল্যাণে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়েছে।

প্রতিবাদকারীরা আরও বলেন, বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের প্রস্তাব বর্তমান সংশ্লিষ্ট শিক্ষা কতৃপক্ষের নিকট প্রক্রিয়াধীন রয়েছে। এই উন্নয়ন কমিটি কোনো আইনগত ম্যানেজিং কমিটি, পরিচালনা কমিটি নয় এবং এডহক বা ম্যানেজিং কমিটির কোনো আইনগত ক্ষমতা প্রয়োগ করবে না । একটি পক্ষ বিদ্যালয়ের উন্নয়নমূলক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে। এতে শুধু কমিটির কার্যক্রম নয়, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের সুনামও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তাহমিনার বক্তব্যের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা নিয়েও আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, কমিটি গঠন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য থাকলেও সেটিকে বিদ্যালয়ে বিরোধ, আধিপত্য বিস্তার কিংবা অস্থিতিশীল পরিস্থিতি হিসেবে উপস্থাপন করা সঠিক নয়।

তারা বলেন, বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে মতামত বা ভিন্নমত থাকতেই পারে। কিন্তু সেটিকে কেন্দ্র করে পুরো শিক্ষা প্রতিষ্ঠানকে বিরোধপূর্ণ বা অস্থিতিশীল হিসেবে চিত্রিত করা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।

প্রতিবাদকারীরা প্রকাশিত সংবাদের সংশ্লিষ্ট অংশের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো বস্তুনিষ্ঠতা, তথ্যের সত্যতা যাচাই এবং সব পক্ষের বক্তব্য তুলে ধরা। ভবিষ্যতে মোবারকপুর উচ্চ বিদ্যালয়সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি, বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।

একই সঙ্গে বিদ্যালয়ের প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের মাধ্যমে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, ভুল বা বিভ্রান্তিকর তথ্যের কারণে যেন বিদ্যালয়ের সুনাম, শিক্ষার্থীদের স্বার্থ এবং চলমান উন্নয়ন কার্যক্রম কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মোবারকপুর উচ্চ বিদ্যালয় নিয়ে আজকের সিলেটে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ