পীরগাছায় পূর্ববিরোধের জেরে যুবককে পেটাই, বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রংপুরের পীরগাছায় পূর্ববিরোধের জের ধরে রেজওয়ান হোসেন (৩০) নামের এক যুবককে পথরোধ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পীরগাছা বাজারে নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী রেজওয়ান হোসেন পীরগাছা সদর ইউনিয়নের সুখানপুকুর গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজওয়ান হোসেন অভিযোগ করেন, একই এলাকার মাইদুল ইসলাম ও আবু নাঈমের সঙ্গে তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল।
তিনি আরও বলেন, গত ৩১ আগস্ট দুপুরে আমি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হলে আসামিরা পথরোধ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহীনুর ইসলাম বলেন, “অভিযোগের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন