ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দোহারের কালেমা চত্বরে দোহার পৌর যুবদলের সুসংগঠিত কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলার চেষ্টার

পীরগাছায় নারী ইউপি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে হত্যাচেষ্টা ও দুই নারীর সোনার চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ

কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাবের’ আত্মপ্রকাশ: নজরুল সভাপতি, রনি সম্পাদক

দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা

বিএনপি নেতা আব্দুল ওয়াদুদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বেড়ায় রাতের আঁধারে বৈদ্যুতিক শকে মাছ নিধন: হুমকির মুখে যমুনার জীববৈচিত্র্য

শিক্ষার মানোন্নয়নে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে করণীয় বিষয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু হানিফা (হানিফ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.টি.এম. রুহুল আমিন বেগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজামেল হক, শিক্ষকদের পক্ষে ইমরুল কায়েস, পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়না, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. হেদায়েতুল ইসলাম (অপু), ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান এবং পিংনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল মিয়া।

এ ছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে হাফেজ মাওলানা গাউছুল আজম, শিউলি চৌধুরী, রিনা রানী পাল, সালমা বেগম, বিলকিস আক্তার ও তানিয়া আক্তার এবং শিক্ষার্থীদের মধ্যে মোহনা আক্তার ও কানিজ ফাতেমা বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আইয়ুব আলী।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের নিয়মিত নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ৭৩৩ জন শিক্ষার্থী এবং ২৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে ১৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬২ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চারজন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও সাফল্যে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ