ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ রূপগঞ্জে কায়েতপাড়ায় ইউনিয়নে রাস্তায় ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক:

৮নং ফতেপুর ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় খালেছ চৌধুরীর, চেয়েছেন দোয়া ও সমর্থন

কটিয়াদী সার্কেলের নতুন এএসপি আসাদুজ্জামান,বিদায়ী তোফাজ্জল শিল্পাঞ্চল পুলিশে

নান্দাইলের  ইউ এম ও  স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান

মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশকে সহযোগিতার নির্দেশ এমপি আশফাকের

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:- এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বহিরাগতদের সঠিক তথ্য সংরক্ষণের লক্ষ্যে ঢাকার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজে ভাড়াটিয়া তথ্য সংগ্রহ, ফরম বিতরণ ও কমিউনিটি পুলিশিং-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশ, নবাবগঞ্জ থানার উদ্যোগে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় কলেজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমাদের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে মুক্ত রাখতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ একা কিছু করতে পারবে না, জনগণ ও শিক্ষার্থীদের সচেতন হয়ে তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করতে হবে। কোনো অপরাধী যেন ছদ্মবেশে এলাকায় আশ্রয় নিতে না পারে, সেজন্য প্রত্যেক বাড়িওয়ালাকে সতর্কতার সাথে ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংরক্ষণ করতে হবে।"

অনুষ্ঠানে স্থানীয় বাসা-বাড়ি ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে উপস্থিত বাড়িওয়ালা, মেস মালিক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘ভাড়াটিয়া তথ্য ফরম’ বিতরণ করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে পূরণকৃত ফরম স্থানীয় থানায় জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, কমিউনিটি পুলিশিং সদস্যদের আইডি কার্ড ও নির্দিষ্ট পোশাকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে কমিউনিটি পুলিশিংয়ের পরিচয় ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে না পারে, সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন তিনি। অতীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি সদস্যদের স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দেন।

উক্ত মতবিনিময় সভা ও ফরম বিতরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশকে সহযোগিতার নির্দেশ এমপি আশফাকের

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ