ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: শালিখার শতখালী বিশ্বাস পাড়া দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

বয়ড়া ইউনিয়নের সব দুর্গামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থসহায়তায় চেয়ারম্যান ফরিদ।

অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মদনে মানববন্ধন

ইসলামপুর প্রেসক্লাবে ‘ডেইলি বাংলাদেশ’ সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা

খানাখন্দে ঝুঁকিপূর্ণ চলাচল, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

দারিয়াপুর বাজারের শেষ প্রান্তে সড়কের বেহাল দশা, দুর্ঘটনার অপেক্ষায় কি কর্তৃপক্ষ?

মোঃ রিয়ায এলাহী রাজন: স্টাফ রিপোর্টার 'গাইবান্ধা:- গাইবান্ধার দারিয়াপুর থেকে জেলা শহরমুখী সড়কে দারিয়াপুর বাজারের শেষ প্রান্তে গিয়ে দেখা মিলছে সড়কের বেহাল চিত্র। সড়কের ক্ষতিগ্রস্ত অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও গর্ত। প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী ঝুঁকি নিয়ে এ অংশ দিয়ে চলাচল করছেন।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কের এমন দুরবস্থা নতুন কোনো বিষয় নয়। দিনের পর দিন সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পড়ে থাকলেও স্থায়ীভাবে মেরামতের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ছোট যানবাহনগুলোকে গর্ত এড়িয়ে চলতে গিয়ে অনেক সময় সড়কের মাঝামাঝি বা বিপরীত পাশ দিয়ে যেতে হচ্ছে। এতে মুখোমুখি সংঘর্ষসহ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

দারিয়াপুর বাজার এলাকার সড়ক নিয়ে এর আগেও জনদুর্ভোগের খবর প্রকাশিত হয়েছে। গাইবান্ধা-দারিয়াপুর-সুন্দরগঞ্জ সড়কের বাজার অংশে জলাবদ্ধতা ও চলাচলে দুর্ভোগের বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এসেছিল।

এদিকে দারিয়াপুর বাজারে যানজটসহ সড়ক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় পর্যায়েও বিভিন্ন সময়ে উদ্বেগ ও দাবি উঠেছে।

প্রশ্ন উঠছে দুর্ঘটনা ঘটার পরই কি নড়বে কর্তৃপক্ষ? স্থানীয়দের প্রশ্ন, একটি ব্যস্ত সড়কের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারের জন্য কি আগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে হবে? মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নয়?

তাদের দাবি, দায়সারা সংস্কার নয় ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত সরেজমিনে পরিদর্শন করে টেকসইভাবে মেরামত করতে হবে। পাশাপাশি সড়কের গর্ত ও ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি গুনে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুর্ঘটনা ঘটার আগেই দারিয়াপুর বাজারের শেষ প্রান্তের এই সড়কটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

দারিয়াপুর বাজারের শেষ প্রান্তে সড়কের বেহাল দশা, দুর্ঘটনার অপেক্ষায় কি কর্তৃপক্ষ?

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ