ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ  তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগ

ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগ

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

হরিরামপুরে দূর্গাপুর কৃষকদের উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত।

জীবননগরে ৭৫ বোতল ‘উইনসেরেক্স’ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক এক জন

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর

সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ আর নেই

সকালের চা খেতে ডাক, বাবার প্রাণ গেল ছেলের বটির কোপে

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদনে সকালে চা খেতে ডাক দেওয়াকে কেন্দ্র করে এলাহি মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে ইয়াছিন মিয়া (২০)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এলাহি মিয়ার গ্রামের বাড়ি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার ফজরের নামাজ শেষে বাড়িতে ফিরে রান্নাঘরে নিজের জন্য চা তৈরি করছিলেন এলাহি মিয়া। একপর্যায়ে তিনি ছেলে ইয়াছিন মিয়াকে চা খাওয়ার জন্য ডাক দেন। এ সময় ইয়াছিন ঘরে থাকা বটি দিয়ে বাবার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

হামলায় গুরুতর আহত হন এলাহি মিয়া। পরে স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পুত্রবধূ জেরিন আক্তার জানান, ইয়াছিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, ঘটনার পর অভিযুক্ত ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। তবে তিনি মানসিক রোগে আক্রান্ত কি না, তা বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সকালের চা খেতে ডাক, বাবার প্রাণ গেল ছেলের বটির কোপে

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ