ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন, সভাপতি ছানাউল্লাহ সম্পাদক আনোয়ার হোসে
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:- বগুড়ার ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ-এর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মো. ছানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা মডেল মসজিদে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, ধুনট উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মো. ছানাউল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শাহাদৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান এবং শেরপুর উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন।
আলোচনা সভা শেষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ-এর ধুনট উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে হাফেজ মো. ছানাউল্লাহ সভাপতি এবং আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন শিদ্ধির আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চাদনী আকতার ও শিরিন সুলতানা।
সভায় বক্তারা বলেন, মউশিক শিক্ষকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি শিক্ষক সমাজের কল্যাণে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন