ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের  চিকিৎসা, একজনকে জরিমানা

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

নেত্রকোণার দুর্গাপুরে ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত।

কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ  থানার  উদ্যেগে মত-বিনিময় সভা।

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পীরগঞ্জে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার বলেছেন, টিকাদানের কারণেই একসময় মানুষের প্রাণঘাতী গুটি বসন্ত রোগ দেশ থেকে চিরতরে বিদায় নিয়েছে। একইভাবে প্রাণিসম্পদ রক্ষা ও বিস্তারে গবাদিপশুকে ব্যাপকভাবে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাও ইউনিয়নের দানাজপুর সীমান্ত এলাকায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. . আব্দুল হাই সরকার বলেন, “আমাদের প্রাণিসম্পদ রক্ষা ও বিস্তারে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি প্রয়োজন। পশুকে সঠিকভাবে টিকা দেওয়া হলে প্রাণিসম্পদ সুস্থ থাকবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। খামারি ও কৃষকরা নিয়মিত টিকা দিলে তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে এবং অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে টিকাদানে গাফিলতি করলে ব্যক্তি ও জাতীয়—উভয় পর্যায়েই ক্ষতির সম্মুখীন হতে হবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.  জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় ডেপুটি চিফ এপিডেমিওলজি ডা. রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.  সাইদুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. রমজান আলী, ইউনিয়ন বিএনপি সভাপতি  আনোয়ারুল ইসলামসহ প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ)  আহসান হাবীব, প্রাণিস্বাস্থ্য কর্মকর্তা আজম রেহমান, কৃত্রিম প্রজনন কর্মকর্তা পয়গাম আলী (লোহাগাড়া পয়েন্ট) ও কৃত্রিম প্রজনন কর্মকর্তা (পীরগঞ্জ উপকেন্দ্র)  মোকারম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত খামারি ও কৃষকদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পরে একটি গরুকে অ্যান্থ্রাক্স এবং একটি ছাগলকে পিপিআর টিকা প্রয়োগের মাধ্যমে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার।

উদ্বোধন শেষে তিনি রানীশংকৈল ও হরিপুর উপজেলায় বিভাগীয় কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে ক্যাম্পেইনস্থল ত্যাগ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পীরগঞ্জে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ